ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
বরগুনায় অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন: বরগুনায় অসহায়দের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ
ad728


বরগুনা প্রতিনিধি: বরগুনায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে এককালীন অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে ২০২৫–২০২৬ অর্থবছরে জেলা সমাজকল্যাণ কমিটির ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনার উপপরিচালক সহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সহ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় জেলার ১০১ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ ৩ হাজার টাকার এককালীন অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অন

আমতলী মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া অন

ad300