ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা

  • প্রকাশের সময় : Jun 27, 2026 ইং
বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা ছবির ক্যাপশন: বরগুনায় জলবায়ু সচেতনতায় তরুণদের মিলনমেলা
ad728
বরগুনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট ক্যাম্প-২০২৬। গত শনিবার বিকেলে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি-এর আয়োজনে এবং দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম-এর সহযোগিতায় বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, উপকূলীয় অঞ্চলের সংকট এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো খাইরুল ইসলাম মুন্না সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন অপু, দ্যা অর্থ সোসাইটির এর প্রোগ্রাম অফিসার এস. জেড. অপু, সোনার বাংলা ইয়ুথ ক্লাব সভাপতি হেদায়তুল্লাহ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক আরিফুল ইসলাম মান্না, সৌরভ, তৌহিদ, আরিফ, ঈমন জিম আকিবসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, ক্লাইমেট ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো শিশু, তরুণ ও প্রবীণদের একই প্ল্যাটফর্মে এনে জলবায়ু পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা, সম্ভাব্য সমাধান এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে আলোচনা করা। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্ক

পাথরঘাটায় জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্ক

ad300