‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ১৫ গ্রামে ঈদ উদযাপনের প্রস্তুতি

  • প্রকাশের সময় : Mar 19, 2026 ইং
বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ১৫ গ্রামে ঈদ উদযাপনের প্রস্তুতি ছবির ক্যাপশন: বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ১৫ গ্রামে ঈদ উদযাপন
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনা জেলার অন্তত ১৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে, বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।
এছাড়াও বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা ও লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ ও বকুলতলা, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামসহ জেলার অন্তত ১৫টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকার সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবে রমজানের চাঁদ দেখার ভিত্তিতে রোজা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।
স্থানীয়রা জানান, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে তারা রোজা শুরু করেন এবং একই হিসাব অনুযায়ী ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। প্রতি বছরই জেলার কয়েকটি গ্রামে এই প্রথা অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

আমতলীতে অটোগাড়ি উল্টে এক শিশুর মৃত্যু

ad300