ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় জাকেরপার্টি ছাত্রফ্রন্টের ঈদে মিলাদুন্নবী (সা.) ও ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
বরগুনায় জাকেরপার্টি ছাত্রফ্রন্টের ঈদে মিলাদুন্নবী (সা.) ও ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছবির ক্যাপশন: বরগুনায় জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
ad728
আল আমীন আকন (বরগুনা সদর উপজেলা  প্রতিনিধি) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির গৌরবময় ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে এক বিশেষ ইসলামি দাওয়াতী মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ মিশন সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন। মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা জনাব,  রবিউল ইসলাম রবি। যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা ফয়জুল বারী এবং গাজীপুর মহানগর জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জননেতা আসাদুজ্জামান রানা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট বরিশাল বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদের সদস্য জননেতা আতিকুল ইসলাম পারভেজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. জুয়েল।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে কদমবুসি, মিলাদে মোস্তফা ও কিয়াম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশের বর্তমান সংকট, মুসলিম বিশ্বের বিভিন্ন পরিস্থিতি এবং ফিলিস্তিনের অসহায় মুসলিম জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ইরানের জনগণের জন্যও শান্তি ও কল্যাণ কামনা করা হয়। মহান আল্লাহর দরবারে রাসুলুল্লাহ (সা.)-এর উছিলায় চোখের পানি ফেলে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ইসলামি দাওয়াতী মিশন সভার সমাপ্তি ঘটে।

আয়োজকরা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বেতাগীতে পরিবেশ সুরক্ষায় ২১শ’ বৃক্ষরোপণ: টেকসই উন্নয়

বরগুনার বেতাগীতে পরিবেশ সুরক্ষায় ২১শ’ বৃক্ষরোপণ: টেকসই উন্নয়

ad300