সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: জাতীয় সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার এ কার্যক্রমে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি।
স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য উৎপাদন বাড়ানো গুরুত্বপূর্ণ।
সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে দেশের জনগণকে মৎস্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
চিফ হুইপ বলেন, আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।
এসময় রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ প্রজাতির মোট ২৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়। সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে মোট ১ হাজার ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News