বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ-সমর্থিত এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত সোমবার পৃথক সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরুর রহমান ওরফে কবির। পুলিশ জানায়, আরিফ হোসেন মোল্লা ও রুহুল আমিন একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, সাবেক কাউন্সিলর কবিরুর রহমান ওই মামলার সন্দেহভাজন আসামি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, আগে দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News