ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীর বিবিচিনি স্কুলে ইউএনওর ব্যতিক্রমী পাঠ দান

  • প্রকাশের সময় : May 21, 2026 ইং
বেতাগীর বিবিচিনি স্কুলে ইউএনওর ব্যতিক্রমী পাঠ দান ছবির ক্যাপশন: বেতাগীর বিবিচিনি স্কুলে ইউএনওর ব্যতিক্রমী পাঠ দান
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

গত বৃহস্পতিবার (২১ মে) প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের ‘নিমগাছ’ গল্পটি ব্ল্যাকবোর্ডে সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করেন। তার এ ব্যতিক্রমী পাঠদান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।

ক্লাসে সরাসরি একজন প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে পাঠ গ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। অনেকেই জানান, এমন ভিন্নধর্মী পাঠদান তাদের পড়াশোনায় নতুন উদ্দীপনা যোগ করেছে।

ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং তাদের ভেতরের জড়তা দূর করতেই তার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. আবুল বাসার খান বলেন, ইউএনওর সরাসরি পাঠদানে শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল হবে।

বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার বলেন, প্রশাসনিক ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের মাঝে সময় দেওয়া একজন দায়িত্বশীল ও দূরদর্শী কর্মকর্তার পরিচয় বহন করে।

দশম শ্রেণির শিক্ষার্থী রাইসা বলেন, ইউএনও স্যার হঠাৎ ক্লাসে এসে সহজভাবে গল্পটি বুঝিয়ে পড়ানোয় তাদের ভয় ও জড়তা কেটে গেছে এবং এটি তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসাইনসহ শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রান্তিক মূল্যায়নের ফল

বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রান্তিক মূল্যায়নের ফল

ad300