ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনা পৌরসভার ১০১ কিলোমিটার পাকা সড়কের প্রায় ২৮ কিলোমিটারের বেহাল দশা!

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
বরগুনা পৌরসভার ১০১ কিলোমিটার পাকা সড়কের প্রায় ২৮ কিলোমিটারের বেহাল দশা! ছবির ক্যাপশন: বরগুনা পৌরসভার ১০১ কিলোমিটার পাকা সড়কের প্রায় ২৮ কিলোমিটারের বেহাল দশা!
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়ক দেবে বা ধসে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন ও পথচারীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা, অটোরিকশা ও ভ্যানচালকেরা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ২৩ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে ১২ কোটি টাকার একটি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে এবং লটারির মাধ্যমে ঠিকাদারও চূড়ান্ত হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শহরের দিঘিরপাড় সড়কের প্রায় ৫০ ফুট অংশ ধসে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পোস্ট অফিস, বটতলা, আমতলার পাড়, হাসপাতাল, কেজি স্কুল, চরকলোনি ও আবুল হোসেন ঈদগাহ এলাকার সড়কসহ বিভিন্ন সড়কের অবস্থা নাজুক। কয়েক দিনের বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ২৮ কিলোমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ২৩ কোটি টাকা প্রয়োজন। পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল চন্দ্র শীল জানান, ১২ কোটি টাকার প্রকল্পের ঠিকাদার চূড়ান্ত হয়েছে এবং দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ

আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ

ad300