ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আমতলীর মোটরসাইকেল যাত্রী আহত

  • প্রকাশের সময় : Mar 24, 2026 ইং
মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আমতলীর মোটরসাইকেল যাত্রী আহত ছবির ক্যাপশন: মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল যাত্রী আহত
ad728
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর আমতলী থেকে কলাপাড়া যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের রজোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—আমতলী উপজেলার ৩নং ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা মো. নয়ন (২৬), পিতা: হেলাল হাং এবং পটুয়াখালীর পাটুখালী এলাকার মাসুম (৩০)।

আহত নয়নের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে আমতলী থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পাশ দিয়ে যাওয়া সেনাবাহিনীর একটি গাড়ির নিচে পড়ে মাসুম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে মাসুমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্

বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্

ad300