বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাকে মারধরের অভিযোগ উঠেছে তাদের ভাতিজার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পোস্ট অফিসে কর্মরত আল মামুন তার আপন চাচা হুমায়ুন কবির ও ফারুক মিয়াকে মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বরগুনায় জমি বিরোধে ভাতিজার মারধরে দুই চাচা আহত
- প্রকাশের সময় : Sep 8, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় জমি বিরোধে ভাতিজার মারধরে দুই চাচা আহত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News