প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
বরগুনায় জমি বিরোধে ভাতিজার মারধরে দুই চাচা আহত

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাকে মারধরের অভিযোগ উঠেছে তাদের ভাতিজার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পোস্ট অফিসে কর্মরত আল মামুন তার আপন চাচা হুমায়ুন কবির ও ফারুক মিয়াকে মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered