ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল!

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
বরগুনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল! ছবির ক্যাপশন: বরগুনায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল!
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে গোপালগঞ্জে কথিত ‘গণহত্যার’ বিচার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাকে ‘প্রহসন’ উল্লেখ করে রায় বাতিল এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়ন পরিষদের সামনে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের নেতারা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। বর্তমানে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা দাবি করেন, বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ৮ নং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং গোপালগঞ্জে সংঘটিত বলে দাবি করা ঘটনার বিচার দাবি করা হয়েছে। মিছিলের ভিডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। এ অবস্থায় তাদের কর্মসূচির ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটুয়াখালীর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার

পটুয়াখালীর ডাকাতি মামলার পলাতক আসামি লিটন গ্রেফতার

ad300