বরগুনা জেলা প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, অপরাধী চক্রের তৎপরতা ও সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)। একই সঙ্গে অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বরগুনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করা হয়েছে। জেলার ছয়টি থানার পুলিশ সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার পাশাপাশি জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সন্ত্রাস, অপরাধী চক্রের তৎপরতা ও জননিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর হলেও কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশকে সতর্ক থাকতে হবে।
বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স: তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান
- প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
ছবির ক্যাপশন: মাদক, সন্ত্রাস, অপরাধী চক্রের তৎপরতা ও সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News