স্পোর্টস রিপোর্ট, বরগুনা: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরগুনা জেলা স্টেডিয়ামে বরগুনা জেলা প্রশাসন একাদশ ও বরগুনা পৌরসভা একাদশের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ক্রীড়াসুলভ মনোভাব লক্ষ্য করা যায়। রোমাঞ্চকর এ ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে জেলার বিভিন্ন স্তরের ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন এবং সদস্য সবুজ।
আয়োজকদের এ উদ্যোগে দিবসটির কর্মসূচিতে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দৈনিক শেষকথা Seshkatha News