ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছেন যারা

  • প্রকাশের সময় : Mar 18, 2026 ইং
বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছেন যারা ছবির ক্যাপশন: বরগুনা জেলা পরিষদের প্রশাসক
ad728


স্টাফ রিপোর্টার, বরগুনা: দেশের ৬৪ জেলার মধ্যে ইতোমধ্যে ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এখনো বরগুনা জেলা পরিষদে প্রশাসক ঘোষণা না হওয়ায় জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কে হচ্ছেন বরগুনা জেলা পরিষদের সম্ভাব্য প্রশাসক—এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। একই সঙ্গে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার।

স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী মনে করছেন, দলের সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতার বিচারে এ দুই নেতার যেকোনো একজনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে তা রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব হূমায়ুন হাসান শাহীন এবং দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুকের নামও সম্ভাব্য তালিকায় আলোচনায় রয়েছে। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তাদেরও প্রশাসক হিসেবে বিবেচনায় রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্যবসায়ী ও বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আলহাজ্ব রুহুল আমিন শরীফ। তিনি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

উল্লেখ্য, বরগুনা সদরে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিজয়ী হওয়ায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগের বিষয়টি রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেলার সাধারণ মানুষ ও সুশীল সমাজের অনেকেই মনে করছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ নেতাকে এ পদে নিয়োগ দেওয়া প্রয়োজন।

এদিকে প্রশাসক নিয়োগ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় জেলার রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহলের মতে, দ্রুত সময়ের মধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হলে জেলার উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং স্থানীয় রাজনীতিতেও স্থিতিশীলতা ফিরে আসবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার

বরগুনায় নৃশংস ইরানি হত্যাকাণ্ডে পলাতক স্বামী গ্রেফতার

ad300