ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

আমতলীতে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে!

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
আমতলীতে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে! ছবির ক্যাপশন: আমতলীতে ছাত্রীকে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেলের বিরুদ্ধে। অভিযোগের পর ওই ছাত্রী ও তার পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে। এতে ভয়ে ওই ছাত্রী গত তিন দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। জানা গেছে, গত সোমবার ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক রুবেলের বিরুদ্ধে। বিষয়টি পরিবারকে জানালে ছাত্রীর ভাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর শিক্ষক রুবেল তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, এর আগেও শিক্ষক রুবেলের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল এবং বিষয়টি নিয়ে সালিশ বৈঠকও হয়েছে। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেল বলেন, খেলোয়াড় বাছাইয়ের জন্য ওই ছাত্রীকে ডেকে কথা বলেছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী গোলাম ফারুক জানান, অভিযোগের বিষয়ে বৈঠক হয়েছে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির মাধ্যমে শিক্ষককে সতর্ক করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. ইয়াকুবে হোসাইন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300