ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আড়ংয়ের সহায়তায় বরগুনায় ৭৩০ দরিদ্র পরিবারের মাঝে ২ হাজার ১৯০ গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : Jun 11, 2026 ইং
আড়ংয়ের সহায়তায় বরগুনায় ৭৩০ দরিদ্র পরিবারের মাঝে ২ হাজার ১৯০ গাছের চারা বিতরণ ছবির ক্যাপশন: আড়ংয়ের সহায়তায় বরগুনায় ৭৩০ দরিদ্র পরিবারের মাঝে ২ হাজার ১৯০ গাছের চারা বিতরণ
ad728
বরগুনা প্রতিনিধি:(জাহিদুল ইসলাম মেহেদী)
একটি গাছ একটি প্রাণ-সবুজ হোক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অতি দরিদ্র পরিবারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি। আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় জেলায় ৭৩০টি পরিবারের মাঝে মোট ২ হাজার ১৯০টি গাছের চারা বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার (১১ জুন) বরগুনা অঞ্চলের সদর অফিসে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ তুহিন আলম, ইউপিজি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক অমর কৃষ্ণ ঘোষ, মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার রুবেল মিয়া, আব্দুর রাজ্জাক, এসডিপি কর্মসূচির এরিয়া ম্যানেজার আসাদুর রহমান, এসও-ইএসআই রেশমা পারভীন এবং সদর শাখা অফিসের ইউপিজি শাখা ব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিতরণ করা চারাগুলোর মধ্যে ছিল আম, নিম ও মেহগনি। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব গাছ থেকে ফল ও কাঠের মাধ্যমে পরিবারগুলো অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ইউপিজি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আঞ্চলিক ব্যবস্থাপক অমর কৃষ্ণ ঘোষ বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আড়ংয়ের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

চারা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

তিনি উপকারভোগীদের উদ্দেশে গাছের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় আড়ংকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করায় ব্র্যাকের ইউপিজি কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

ইউএনও আরও বলেন, বরগুনা সদর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় উপকারভোগীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ad300