ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১টি মোটরসাইকেল!

  • প্রকাশের সময় : Apr 23, 2026 ইং
বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১টি মোটরসাইকেল! ছবির ক্যাপশন: বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১টি মোটরসাইকেল!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় অতিরিক্ত পেট্রোল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক পালিয়ে যান। পুড়ে যাওয়া মোটরসাইকেলটি বর্তমানে থানায় সংরক্ষণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় এ ঘটনা ঘটে,

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বরগুনার বরগুনা ট্রেডার্স নামে একটি জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানে এক মোটরসাইকেল চালক পেট্রোল নিতে আসেন। এ সময় মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত পেট্রোল নেওয়ার চেষ্টা করলে জ্বালানি উপচে নিচে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিচে পড়ে যাওয়া পেট্রোল মোটরসাইকেলের প্লাগে লেগে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি তেলের ড্রামেও। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা দ্রুত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান চালকএখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানের মালিক উজ্জল হোসেন বলেন, নিয়মিতভাবে যানবাহনে জ্বালানি সরবরাহ চলছিল। অতিরিক্ত পেট্রোল নেওয়ার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। পরে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার এএসআই মো. মনজুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে ছিলেন। চালককে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভ

বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভ

ad300