পাথরঘাটা প্রতিনিধি: অবরোধের আগের দিন গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারের পাশে দাঁড়িয়ে এক মায়ের আকুতি—“আমারে একটা মাছ দিবেন, বাচ্চারে খাওয়াবো!”
জীবনের নানা সংকটে নিজের চাওয়া-পাওয়াকে পেছনে রেখে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন মা-বাবা। চরদুয়ানি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যস্ততার মাঝেও সেই মায়ের কথাটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। হয়তো একটি মাছই ছিল তার চাওয়া, কিন্তু সেই চাওয়ার পেছনে ছিল সন্তানের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়ার আকুলতা। পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা—ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।
দৈনিক শেষকথা Seshkatha News