ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনার ফিলিং স্টেশনগুলোতে ৬ ট্যাগ অফিসার নিয়োগ

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
বরগুনার ফিলিং স্টেশনগুলোতে ৬ ট্যাগ অফিসার নিয়োগ ছবির ক্যাপশন: বরগুনার ফিলিং স্টেশনগুলোতে ৬ ট্যাগ অফিসার নিয়োগ
ad728
বরগুনা প্রতিনিধি: চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদার করতে বরগুনা জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোট ৬ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের মাধ্যমে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারকি করবেন। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অবৈধ সরবরাহের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা হলেন— বরগুনা সদরের মেসার্স এস এন্ড বি ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এমাদুল হক, আমতলীর সৈকত ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মুয়াইমিনুর ইসলাম এবং মেসার্স কেএস ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া দায়িত্ব পালন করবেন।

এছাড়া পাথরঘাটা উপজেলার তুরাগ অয়েল এন্ড গ্যাস সার্ভিস লিমিটেডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান এবং পাথরঘাটা ফিলিং স্টেশনেও প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা তদারকির দায়িত্বে থাকবেন।

প্রশাসনিক আদেশে নিযুক্ত কর্মকর্তাদের তিনটি প্রধান দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো— ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই করা, বিক্রয় কার্যক্রমে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছে কি না সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত অবহিত করা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত নির্মাণকাজ: চরম দুর্ভোগে যাত

বরগুনা আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত নির্মাণকাজ: চরম দুর্ভোগে যাত

ad300