ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশের সময় : Jul 20, 2026 ইং
বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ছবির ক্যাপশন: বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: ২০ জুলাই ২০২৬, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা।

উক্ত সভায় বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা হ্রাসে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।মতবিনিময় সভায় বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার ৪৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫৯ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন -

সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি শিক্ষা অনিমেষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস এবং জেলা কালচারাল অফিসার, বরগুনা।

আলোচনায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে গ্রহণযোগ্য উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন। সভায় প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও ঝরে পড়া রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভ

বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভ

ad300