‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ হলো চলাচলের রাস্তা

  • প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ হলো চলাচলের রাস্তা ছবির ক্যাপশন: সংবাদ প্রকাশের পর তালতলীর কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ হলো চলাচলের রাস্তা
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা আশ্রয়ণ প্রকল্পে দীর্ঘদিনের চলাচল-সংকটের অবসান হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের অভ্যন্তরীণ চলাচলের রাস্তা নির্মাণ করা হয়েছে। এর আগে আশ্রয়ণ প্রকল্পের ৩০টি অসহায় ও দুস্থ পরিবার সরকারি ঘর পেলেও চলাচলের উপযোগী রাস্তার অভাবে চরম দুর্ভোগে ছিলেন। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা কাদাপানিতে তলিয়ে যেত। এতে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে দ্রুত উদ্যোগ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ ও চলাচলের উপযোগী করা হয়।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, রাস্তা নির্মাণ হওয়ায় এখন তাদের দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়েছে। বিশেষ করে বৃষ্টি হলেও আগের মতো কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে না। এজন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিষয়টি তুলে ধরায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু

বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু

ad300