আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে আমতলী লঞ্চঘাট থেকে পদযাত্রাটি শুরু হয়ে ফেরিঘাট ও নদীতীরবর্তী বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
দৈনিক শেষকথা Seshkatha News