ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জেলা পর্যায়ে ‘লেসন্স লার্নড’ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 11, 2026 ইং
বরগুনায় জেলা পর্যায়ে ‘লেসন্স লার্নড’ কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় জেলা পর্যায়ে ‘লেসন্স লার্নড’ কর্মশালা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) ও কমিউনিটি অ্যাসেট সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত “DRR Community Asset Creation Project” সফলভাবে সম্পন্ন হওয়ার পর জেলা পর্যায়ে একটি “Lessons Learned Workshop” আয়োজন করেছে JAGO NARI।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি, ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম এবং আল মামুন আজাদ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিউক ইবনে আমিন। এ সময় ডব্লিউএফপি খুলনা অফিসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনিম তাবাসসুম উপকূলীয় জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সম্পৃক্ততা ও কার্যক্রমের ইতিহাস তুলে ধরেন।

অনুষ্ঠানে জাগো নারী প্রতিনিধিরা প্রকল্পের অর্জন, কমিউনিটিতে এর ইতিবাচক প্রভাব এবং বাস্তবায়নকালীন অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় উপস্থাপন করেন। এছাড়া ছবি ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের সার্বিক অগ্রগতিও তুলে ধরা হয়।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। তারা ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে টেকসই কমিউনিটি অ্যাসেট সৃষ্টি এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের সহনশীলতা বৃদ্ধি সম্ভব। ভবিষ্যতেও স্থানীয় নেতৃত্বভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম এবং টেকসই কমিউনিটি উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা ডিম-রুটি সরবরাহের অভিযোগ!

তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা ডিম-রুটি সরবরাহের অভিযোগ!

ad300