‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর হুঁশিয়ারি বরিশাল রেঞ্জ ডিআইজির

  • প্রকাশের সময় : Oct 15, 2026 ইং
আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর হুঁশিয়ারি বরিশাল রেঞ্জ ডিআইজির ছবির ক্যাপশন: আমতলীতে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি বরিশাল রেঞ্জ ডিআইজির
ad728

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেলে আমতলী পৌর শহরের ৭নং ওয়ার্ডের রাধা-কৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ডিআইজি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা পিপিএম, আমতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাসুদ, আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান এবং আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল নেতা মেহেদী জামান রাকিব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমতলী উপজেলার ১৬টি মন্ডপে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশের টহল জোরদার করা হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে আহত ও ছিনতাইয়ের অভিযোগ

বরগুনায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে আহত ও ছিনতাইয়ের অভিযোগ

ad300