বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ছোনবুনিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরে একজনের প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে আরও ৭ পিস ইয়াবা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭
- প্রকাশের সময় : Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনায় পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭জন!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News