ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনার আমতলীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
বরগুনার আমতলীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! ছবির ক্যাপশন: ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাংগাশিয়া (যুগিয়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুশীল কুমার দাস।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী উপজেলার ৭ নম্বর আড়পাংগাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য আড়পাংগাশিয়া (যুগিয়া) এলাকায় মো. শাহজাহান তালুকদারের বাড়ির উত্তর পাশে একটি কাঁচা রাস্তার ওপর থেকে মো. লিটনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. লিটন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বরগুনা সদর রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ছত্তার হাওলাদার এবং মাতার নাম মোছা. পিয়ারা বেগম।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর ওজন প্রায় ৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।

এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটুয়াখালীতে বরগুনার নবদিগন্ত বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আ

পটুয়াখালীতে বরগুনার নবদিগন্ত বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আ

ad300