পাথরঘাটা প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৫ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের মধ্যে কাওসার নামে একজনের বাড়ি পাথরঘাটার কাকচিড়া এলাকায় বলে জানা গেছে। গত সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১৪ জন জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। দুর্ঘটনার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ‘এফবি বরকত’ দেখতে পেয়ে বিষয়টি মালিকপক্ষকে জানান।
খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান শুরু করে বরগুনা ট্রলার মালিক সমিতি। অভিযানের একপর্যায়ে ৮ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৫ জেলের সন্ধান পাওয়া যায়নি।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক পাথরঘাটার "আশরাফ কোম্পানি"। নিখোঁজ জেলেরা পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে ট্রলার পাঠানো হয়। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিখোঁজ জেলেদের মধ্যে একজন কাওসার:তার ছবি সংযুক্ত করা গেলো। বাসা: কাকচিড়া, পাথরঘাটা, বরগুনা। সর্বশেষ তথ্য অনুযায়ী: ৮ জেলে উদ্ধার, ৫ জন এখনো নিখোঁজ! নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে অভিযান চলছে -
দৈনিক শেষকথা Seshkatha News