বরিশাল প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনায় অন্তত সাত যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস জানায়, বেপরোয়া গতিতে চলার সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এদিকে একই দিনে ঢাকা-বরগুনা রুটে গ্রিন ভিউ পরিবহনের আরও একটি বাস দুর্ঘটনার শিকার হওয়ায় বরগুনার যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ, চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং সড়কের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বরগুনা থেকে ঢাকাগামী একদিনে ২বাস এক্সিডেন্ট: আহত প্রায় ১০জন
- প্রকাশের সময় : Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনা থেকে ঢাকাগামী একদিনে ২বাস এক্সিডেন্ট: আহত প্রায় ১০জন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News