বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেশ কিছু জাল উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারী জালে ছোট-বড় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। ফলে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম বলেন, দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ধরনের জাল ব্যবহার থেকে বিরত থাকতে তিনি জেলে ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
বেতাগীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান!
- প্রকাশের সময় : Aug 22, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News