পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও যৌন সমতা বিষয়ে স্থানীয় ধর্মীয় নেতাদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ওরিয়েন্টেশনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইন-২০১৭, কিশোর-কিশোরীদের অধিকার এবং নারী-পুরুষের সমতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা ও সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবার, ধর্মীয় নেতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। সমাজে ধর্মীয় নেতাদের প্রভাব থাকায় কিশোর-কিশোরীদের অধিকার রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ‘গার্লস গেট ইক্যুয়াল ২.০: রিয়ালাইজিং রাইটস অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
পাথরঘাটায় বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ওরিয়েন্টেশন
- প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: পাথরঘাটায় বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ওরিয়েন্টেশন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News