ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় ২২৬ শিক্ষার্থী পেল জেলা পরিষদের প্রায় ১৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
বরগুনায় ২২৬ শিক্ষার্থী পেল জেলা পরিষদের প্রায় ১৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি ছবির ক্যাপশন: বরগুনায় ২২৬ শিক্ষার্থী পেল জেলা পরিষদের প্রায় ১৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি
ad728


বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২২৬ শিক্ষার্থীকে ১৩ লাখ ৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে বরগুনা জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ADC শিক্ষা অনিমেষ বিশ্বাস, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমানবর্গ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মালেক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে এবং মেধার সঠিক মূল্যায়নে বরগুনা জেলা পরিষদ সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।” অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে ২২৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। জেলা পরিষদের এ উদ্যোগে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ বরগুনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন-

আজ বরগুনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন-

ad300