‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় চাঁদাবাজি মামলায় সাংবাদিককে গ্রেপ্তার ও হাতকড়া পরানোয় তীব্র ক্ষোভ!

  • প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
বরগুনায় চাঁদাবাজি মামলায় সাংবাদিককে গ্রেপ্তার ও হাতকড়া পরানোয় তীব্র ক্ষোভ! ছবির ক্যাপশন: বিএমএসএফের এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলতে পারে, তবে হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা ও পরিস্থিতি বিবেচনা করা জরুরি।
ad728

আতিকুর রহমান ইশতি:  দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সদস্য আসাদুল হক সবুজকে স্থানীয় প্রভাবশালী ও তথাকথিত ভূমিদস্যু খ্যাত এক ব্যক্তির দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এবং আদালতে নেওয়ার সময় তার দুই হাতে পেছনে হাতকড়া পরানোর ঘটনায় বরগুনার সাংবাদিক সমাজ ও সুশীল সমাজে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-সহ একাধিক সাংবাদিক নেতারা! পূর্বের সংবাদ 👇(লিংকে ক্লিক করুন)
২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর বরগুনা সদর থানায় দায়ের করা কোটি টাকা চাঁদাবাজির একটি মামলায় সবুজকে এজাহারভুক্ত তৃতীয় আসামি করা হয়। মামলায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর তার ডোপ টেস্ট করা হলেও পরিবার জানায়, রিপোর্ট নেগেটিভ এসেছে। সবুজের বাবা জিয়াউল হকের দাবি, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরেই তাঁর ছেলেকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এদিকে, আসামিকে পেছনে হাতকড়া পরিয়ে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্বজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বিএমএসএফের এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলতে পারে, তবে হাতকড়া ব্যবহারের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা ও পরিস্থিতি বিবেচনা করা জরুরি। সংগঠনটি এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেছেন। বিশ্লেষকদের মতে, ফৌজদারি কার্যবিধি ও পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) অনুযায়ী হাতকড়া ব্যবহার একটি ব্যতিক্রমী ব্যবস্থা—যা কেবল দুর্ধর্ষ অপরাধী বা পলায়নপ্রবণ আসামিদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ বিচারপূর্ব একজন নাগরিককে এ ধরনের অবমাননাকর পরিস্থিতিতে ফেলা মানবাধিকার ও সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী।

মন্তব্য: আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাগত মর্যাদা ও মানবিক মূল্যবোধের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় চাচার বিরুদ্ধে ভাতিজীর যৌন হয়রানির অভিযোগ!

পাথরঘাটায় চাচার বিরুদ্ধে ভাতিজীর যৌন হয়রানির অভিযোগ!

ad300