ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা

  • প্রকাশের সময় : Jul 28, 2026 ইং
বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা ছবির ক্যাপশন: বরগুনায় দুর্যোগ মোকাবেলা ও নারী নেতৃত্বের বিকাশে কর্মশালা
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: দুর্যোগকালীন পরিস্থিতিতে নারীর অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উইমেন লিড ইন ইমার্জেন্সিস (উইলি) প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশ ও জাগোনারীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সমাজসেবা বিভাগের উপপরিচালক এস.এম. শাহজাদা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল এবং পুলিশের উপপরিদর্শক দিবাকর। কর্মশালায় সভাপতিত্ব করেন জাগোনারীর উপদেষ্টা মনির হোসেন কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন জাগোনারীর প্রোগ্রাম পরিচালক গোলাম মোস্তফা। সহযোগিতা করেন কেয়ার বাংলাদেশের প্রমা ইসরাত এবং উইলি প্রকল্পের রফিকুল ইসলাম ও শুক্লা মুখার্জি। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর নেতৃত্ব নিশ্চিতকরণ, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা

পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা

ad300