ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
আমতলীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: আমতলীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত এ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক ও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক তৃতীয় মাত্রা-এর আমতলী উপজেলা প্রতিনিধি বিপ্লব চন্দ্র দাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি অশোক কর্মকার, অ্যাডভোকেট শ্রী হরিয়ার চন্দ্র দাস এবং শিবু চন্দ্র দাস।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তারা।

এদিকে, রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, “রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রার পুরো পথজুড়ে পুলিশ মোতায়েন ছিল। উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা সম্পন্ন হওয়ায় আয়োজক, প্রশাসন ও অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ আদায় করলেন চিফ হুইপ নুরু

বরগুনায় নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ আদায় করলেন চিফ হুইপ নুরু

ad300