ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

তালতলীতে উদ্বোধনের রাতেই দোকানে আগুন: প্রায় ৩ লাখ টাকার ক্ষতি!

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
তালতলীতে উদ্বোধনের রাতেই দোকানে আগুন: প্রায় ৩ লাখ টাকার ক্ষতি! ছবির ক্যাপশন: Fire at the shop on opening night: Damage of about 3 lakh taka #dailyseshkatha #দৈনিক_শেষকথা
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় উদ্বোধনের দিন দিবাগত রাতেই একটি নতুন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, সার, বিভিন্ন ঔষধপত্র ও দুটি মেশিনসহ প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক সালাম হাওলাদার। স্থানীয় সূত্রে জানা যায়, নলবুনিয়া স্ট্যান্ডে সিদ্দিকুর রহমানের একটি দোকান ভাড়া নিয়ে সালাম হাওলাদার নতুন করে ব্যবসা শুরু করেন। গত শুক্রবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করা হয়। ব্যবসার জন্য তিনি বিভিন্ন মহাজনের কাছ থেকে বাকিতে ও ঋণ করে পণ্য তোলেন। তবে উদ্বোধনের দিনেই রাতের বেলায় আনুমানিক ১টার দিকে দোকানটিতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান। এতে দোকানের মালামাল ও দুটি মেশিন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সালাম হাওলাদার দাবি করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, “অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানটিতে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ফলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১টি

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১টি

ad300