আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া আকনবাড়ি ক্লাবঘাট নদীতে পৌঁছেছে সৌদি বাদশাহর অর্থায়নে পরিচালিত ভাসমান হাসপাতাল জাহাজ KAAP-MHB-1। গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জাহাজটি সেখানে পৌঁছায়। জানা গেছে, হাসপাতালটিতে প্রায় চার মাস ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এর ফলে আমতলীসহ আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। ভাসমান হাসপাতালটি চালু হলে উপকূলীয় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আমতলীতে সৌদি বাদশাহর অর্থায়নে ভাসমান হাসপাতাল ও বিনামূল্যে চিকিৎসা
- প্রকাশের সময় : Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে সৌদি বাদশাহর অর্থায়নে ভাসমান হাসপাতাল ও বিনামূল্যে চিকিৎসা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News