ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে ইউএনও

  • প্রকাশের সময় : May 7, 2026 ইং
বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে ইউএনও ছবির ক্যাপশন: বেতাগীতে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খসে আতঙ্ক: পরিদর্শনে ইউএনও
ad728
বরগুনার বেতাগী উপজেলা উপজেলার তালগাছিয়া দেশান্তরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ছাদের অংশবিশেষ খসে নিচে পড়ে। এতে মুহূর্তেই শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, শিক্ষক পাঠদানরত অবস্থায় বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যায়। তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “হঠাৎ করেই মাথার ওপর থেকে পলেস্তারা পড়তে শুরু করে। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”

অপর এক শিক্ষার্থী জানায়, “বিদ্যালয় ভবনটি অনেক পুরোনো। বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। ঝুঁকির মধ্যেই প্রতিদিন আমাদের ক্লাস করতে হচ্ছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বিদ্যালয় ভবনটি পুরোনো হয়ে যাওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। তবে আল্লাহর অশেষ রহমতে কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হয়নি।”

ঘটনার খবর পেয়ে ইউএনও মুহা. সাদ্দাম হোসেন বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় অভিভাবকরা দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর

ফেরিতে উঠতে গিয়ে বরগুনাগামী গরুর ট্রাক কঁচা নদীতে ডুবে গরুর

ad300