ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় খাল খনন, বিদ্যালয় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

  • প্রকাশের সময় : Jun 11, 2026 ইং
বামনায় খাল খনন, বিদ্যালয় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ছবির ক্যাপশন: বামনায় খাল খনন, বিদ্যালয় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার
ad728
নিজস্ব প্রতিবেদক, বামনা (বরগুনা): বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার গত বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বামনা উপজেলার বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন: এ সময় তিনি খাজুরিয়া খাল খনন প্রকল্প, সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং বামনা থানা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বামনা উপজেলার সদর ইউনিয়নের "খাজুরিয়া খাল" খনন কার্যক্রম পরিদর্শন করেন। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এ গুরুত্বপূর্ণ খালটির খনন কাজ গত ৯ মে ২০২৬ তারিখে উদ্বোধন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রকল্পটির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি খালের দুই তীরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানভেদে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের নির্দেশনা দেন। রোপিত চারা সংরক্ষণ ও পরিচর্যার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই দিনে জেলা প্রশাসক "সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়" পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাঠদান কার্যক্রমের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছাড়া বামনা উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

এছাড়াও বিদ্যালয়ের সামনে ইভটিজারদের (ঘুরা-ঘুরি করতে) দেখলেই পুলিশে দিতে বললেন বরগুনার জেলা প্রশাসক- বামনা থানা পরিদর্শনকালে জেলা প্রশাসককে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। তিনি সালাম গ্রহণ শেষে থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। ​এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা, বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ তালুকদার, ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রাশেদ খান মামুন, এবং ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু সালেহ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে বামনা সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় তিনি সরকারি ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা প্রাপ্তির সার্বিক খোঁজখবর নেন। একই সাথে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা দেন। এরপর জেলা প্রশাসক বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ব্যস্ততম সফর শেষে বিকেল ৫টায় জেলা প্রশাসক ডৌয়াতলা ইউনিয়ন তথা বামনা উপজেলা ত্যাগ করে জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। জেলা প্রশাসকের এই নিবিড় পরিদর্শনে উপজেলার সর্বস্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পরিদর্শনকালে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নির্মাণাধীন থানা ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া হাম ও ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক :::


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬

বরগুনায় বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস ২০২৬

ad300