ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তালতলীর এক যুবক গ্রেফতার!

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তালতলীর এক যুবক গ্রেফতার! ছবির ক্যাপশন: বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তালতলীর এক যুবক গ্রেফতার!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শামীম গুলুমতাজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ওই গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) রাতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেফতার শামীম গুলুমতাজ উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার সোনালী গুলুমতাজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও অভিযুক্ত শামীম একই এলাকায় বসবাস করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে প্রতিবেশী শামীম বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ রাতে শামীম ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শামীমকে বিয়ের জন্য চাপ দেন তিনি। তবে অভিযুক্ত শামীম বিয়েতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত থানায় মামলা করেন ভুক্তভোগী।

তালতলী থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে শামীম গুলুমতাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।
মামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে সরকারি খাল খননে বাধা: বিপাকে কৃষকেরা

তালতলীতে সরকারি খাল খননে বাধা: বিপাকে কৃষকেরা

ad300