বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী এলাকায় বিষখালী নদীর তীরে বেড়িবাঁধে ভাঙনের কারণে প্রায় ৩০–৪০টি পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারী বৃষ্টিপাত হলেই পরিস্থিতির আরও অবনতি ঘটে। এছাড়া নদীতে সামান্য জোয়ার এলেও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। ফলে অনেক সময় বাসিন্দাদের ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে পড়ে। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী দ্রুত বেড়িবাঁধ মেরামত এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বেতাগীর ঝোপখালীতে বিষখালী নদীর তীরে বেড়িবাঁধে ভাঙন: দুর্ভোগে অর্ধশতাধিক পরিবার
- প্রকাশের সময় : Jul 10, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীর ঝোপখালীতে বিষখালী নদীর তীরে বেড়িবাঁধে ভাঙন: দুর্ভোগে অর্ধশতাধিক পরিবার
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News