ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

  • প্রকাশের সময় : May 7, 2026 ইং
বরগুনায় ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ ছবির ক্যাপশন: বরগুনায় ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ
ad728
অলিউল্লাহ্ ইমরান।বরগুনা প্রতিনিধি | ০৭-০৫-২০২৬। বরগুনায় প্রান্তিক কৃষকদের পতিত জমি আবাদে উৎসাহিত করতে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।
গত বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলা ব্র্যাক এনজিও অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। তিনি কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বরগুনা সদর উপজেলায় ২৫০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি ‘আলোরণ’ হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে, যা প্রায় ৮৩ একর জমিতে চাষাবাদ সম্ভব। এতে প্রায় ১২ দশমিক ৪৫ টন আমন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষকরা।

ধান বীজের পাশাপাশি কৃষকদের মাঝে ১২ ধরনের সবজি বীজও বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চালকুমড়া, বরবটি, পুঁইশাক ও মরিচ। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৭৫টি পরিবার সবজি চাষের আওতায় আসবে। এতে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবেও লাভবান হবেন কৃষকরা।

ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) মাহমুদুল হাসান বলেন, “প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শাহ আজিজ বলেন, “ব্র্যাকের এ উদ্যোগ কৃষকদের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী। পতিত জমি চাষাবাদের আওতায় এলে খাদ্য উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে এবং কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে তারা আরও সফল হবেন।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তুহিন আলম, সদর উপজেলা এরিয়া ম্যানেজার (দাবি) মো. রুবেল বিশ্বাস, কৃষি ও বিমা এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম ও মো. আকাশ আলী, শাখা ব্যবস্থাপক সুবোধ দাস ও হাসান আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে থেকে আমতলী প্রেসক্লাব সভাপতি

বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে থেকে আমতলী প্রেসক্লাব সভাপতি

ad300