ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে এসএসসি ফরম পূরণে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!

  • প্রকাশের সময় : Apr 19, 2026 ইং
আমতলীতে এসএসসি ফরম পূরণে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নির্বাচনী পরীক্ষায় ফেল করা ৩১ জন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে অন্য একটি বিদ্যালয়ের নামে ফরম পূরণ ও নিবন্ধন করার অভিযোগ উঠেছে আমতলী সরকারি আরমান খোরশেদ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী গত বছরের অক্টোবর মাসে নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এতে ৩১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। পরে তাদের ফরম পূরণ করা যাবে না বলে কমিটির সিদ্ধান্ত থাকলেও প্রধান শিক্ষক তাদের ফরম পূরণের আশ্বাস দেন বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ফরম পূরণের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৮ হাজার থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়। পরে রোববার প্রবেশপত্র নিতে গেলে তারা দেখতে পান, নিজ বিদ্যালয়ের পরিবর্তে পাতাকাটা নুরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের নামে তাদের ফরম পূরণ করা হয়েছে।

একই সঙ্গে প্রবেশপত্র দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে আরও এক হাজার টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এ সময় প্রতিবাদ করলে কয়েকজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এসএসসি পরীক্ষার্থী জিদান ও মোসা. লিজা বলেন, ফরম পূরণের কথা বলে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। পরে অন্য বিদ্যালয়ের নামে ফরম পূরণ করা হয়েছে জানতে পেরে প্রতিবাদ করলে তাদের অপমান করা হয়। তারা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে পাতাকাটা নুরুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল গাফফার বলেন, ৩১ জন শিক্ষার্থীর ফরম পূরণের বিষয়ে তিনি কিছু জানেন না। শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আমতলী সরকারি আরমান খোরশেদ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান ফরম পূরণে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় অন্য বিদ্যালয় থেকে ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে চুরি হওয়া গাভীন গরু উদ্ধার

আমতলীতে চুরি হওয়া গাভীন গরু উদ্ধার

ad300