ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বরগুনায় মতবিনিময় সভা, অংশ নিলেন ২০০ প্রধান শিক্ষক

  • প্রকাশের সময় : Jul 23, 2026 ইং
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বরগুনায় মতবিনিময় সভা, অংশ নিলেন ২০০ প্রধান শিক্ষক ছবির ক্যাপশন: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বরগুনায় মতবিনিময় সভা, অংশ নিলেন ২০০ প্রধান শিক্ষক
ad728
জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা প্রতিনিধি: শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনা জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস বরগুনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিদ্যালয়ভিত্তিক কার্যকর পরিকল্পনা এবং শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমাতে গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় বরগুনা জেলার সব উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন প্রধান শিক্ষক অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শিরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা এবং জেলা কালচারাল কর্মকর্তা।

আলোচনা শেষে জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ad300