পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল হাওলাদার পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ভিমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয়। বাবুল হাওলাদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি ভিমরুলের উপদ্রব নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা ভিমরুলের বাসা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।
ভিমরুলের কামড়ে পাথরঘাটার বাবুল হাওলাদারের মৃত্যু!
- প্রকাশের সময় : Aug 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ভিমরুলের কামড়ে পাথরঘাটার বাবুল হাওলাদারের মৃত্যু!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News