ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অর্ধশত দোকান পুড়ে ছাই,ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

  • প্রকাশের সময় : Jul 14, 2026 ইং
পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অর্ধশত দোকান পুড়ে ছাই,ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন ছবির ক্যাপশন: পাথরঘাটায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অর্ধশত দোকান পুড়ে ছাই,ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও দোকানের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে বাজারের রবিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতায় হঠাৎ একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে গ্যাস সিলিন্ডার, তেলসহ দাহ্য পদার্থের দোকান থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দিলে তিনটি ইউনিটের সমন্বিত চেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “ফায়ার সার্ভিস আরও দেরিতে এলে হয়তো পুরো বাজারই পুড়ে যেত। স্থানীয়রাও অনেক চেষ্টা করেছেন, কিন্তু আগুনের তীব্রতা ছিল অনেক বেশি।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের সারা জীবনের উপার্জন এই দোকানের ওপর নির্ভরশীল। এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।”

অগ্নিকাণ্ডের পর পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সকাল হতে না হতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ৩০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে নগদ অর্থ ও এক বস্তা করে শুকনো খাবার প্রদান করা হয়। এছাড়া ২৬ জন ক্ষতিগ্রস্ত ঘর মালিককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন কাজ করছে এবং ভবিষ্যতেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন, সহজ শর্তে ঋণ এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের ভিত্তিতে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশসেরা বরগুনার ‘শূন্য’ প্

ad300