বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের পিয়ন মো. সুজন মিয়ার (৩৫) বিরুদ্ধে---
অভিযুক্ত সুজন মিয়া বামনা সদর ইউনিয়নের পশ্চিম সফিপুর এলাকার বাসিন্দা এবং ১২ নম্বর বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে ও ছুটির পর শিশুটিকে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করা হতো। সম্প্রতি শিশুটি বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করলে তার মা কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি মায়ের কাছে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দৈনিক শেষকথা Seshkatha News