‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় তারুণ্যের অংশগ্রহণে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 5, 2026 ইং
বরগুনায় তারুণ্যের অংশগ্রহণে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় দিনব্যাপী ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। পরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা এ. জেড. এম. সালেহ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।দিনব্যাপী আয়োজনে লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সম্প্রীতিবিষয়ক স্টল প্রদর্শনী, পিস অলিম্পিয়াড, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্যের আয়োজন করা হয়।আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বাড়ানোই এ মেলার মূল লক্ষ্য। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢা

বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢা

ad300