প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
বরগুনায় তারুণ্যের অংশগ্রহণে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা’ অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রতিনিধি: সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। পরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা এ. জেড. এম. সালেহ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।দিনব্যাপী আয়োজনে লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সম্প্রীতিবিষয়ক স্টল প্রদর্শনী, পিস অলিম্পিয়াড, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্যের আয়োজন করা হয়।আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বাড়ানোই এ মেলার মূল লক্ষ্য। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered