ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা

  • প্রকাশের সময় : Sep 13, 2026 ইং
তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা ছবির ক্যাপশন: বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের নির্দেশনায় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জেলেদের পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন।
ad728


তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে দুর্ঘটনাকবলিত ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলের পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের নির্দেশনায় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জেলেদের পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মানবিক সহায়তার অংশ হিসেবে ১৪ জেলের প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজী, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। ইউএনও অতীশ সরকার বলেন, “উপকূলীয় এলাকার জেলেরা যেকোনো দুর্যোগ ও বিপদে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত সাড়া দিতে প্রস্তুত। দুর্ঘটনাকবলিত পরিবারগুলো যাতে খাদ্যসংকটে না পড়ে, সে জন্য তাৎক্ষণিকভাবে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রশাসন তাদের পাশে থাকবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরের নিদ্রা এলাকায় ‘এফবি মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। পরে রাত ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে অন্য জেলেরা জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জেলেদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার সাধারণ মানুষের পাশে মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝর

বরগুনায় প্রাইম ব্যাংক আয়োজিত স্কুল ক্রিকেটে রাফিনের অগ্নিঝর

ad300